ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গরু চুরি, চোর সন্দেহে আটক ২


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৪:১৬ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়াল ঘরের থে‌কে ৭টি গরু চুরি। চোর সন্দেহে ২ জন‌কে আটক করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান। শনিবার (২৪ মে) গভীর রাতে চু‌রির এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে। এঘটনায় চোর সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটককৃতরা হলেন, দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের হাবিবুর রাহমানের ছেলে লুৎফর রহমান (৩২), চন্দ্র মাহাতোর ছেলে চঞ্চল মাহাতো (২৫)।

স্থানীয়রা জানান, রাতে উত্তর শ্যামপুর  গ্রামের কৃষক সাইফুল ইসলাম প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোন সময় চোরের দল তার গোয়াল ঘর কেটে ৭টি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

এ বিষয়ে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এছাড়া গরু চোর সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান জানান, যেহেতু ওই গ্রাম উপজেলার পার্শ্ববর্তী সীমান্ত এলাকা তাই জনগণকে রাতে পাহারা দেয়ার জন্য বলা হয়েছে। তিনি আরো জানান, গরু চোর সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর