ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে দোকানে ভয়াবহ আগুন


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৪:২২ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোর শহরে আলাইপুরে ভাই ভাই বেডিং হাউজ নামে একটি দোকান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এতে প্রায় ১২/১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিক জানিয়েছেন।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলাইপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে হঠ্যৎ করে দোকানে আগুনের সূত্রপাত হয়। এ সময় দ্রুত দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল আসেন। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১০/১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সেই সঙ্গে দোকানে থাকা নগদ ৪০ হাজার টাকা পুড়ে যায়। দোকানে ফোম, তুলা, পর্দা কাপড়চোপড়সহ দাহ্য পদার্থ ছিল। তবে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, কারও ফেলে যাওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দোকানের মালিক শহিদুল ইসলাম জানান, সকালে হঠ্যৎ দোকানে আগুনের সূত্রপাত হয়। এতে দ্রুত আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে সবকিছু পুড়ে যায়। এতে আমার ১২/১৫ টাকার ক্ষতি হয়েছে। তবে ধারণা করছি, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ বলেন, দোকান মালিকের ফোন পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌছাঁই। এসে দুই ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে দোকানের সবকিছু পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমাদের কর্মীরা কাজ করছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর