ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে জাতীয় কবি নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালিত


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৫মে) বিকালে কটিয়াদী নজরুল একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নজরুল একাডেমির সভাপতি শাহ জাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,ডাঃ আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ ছিদ্দিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারি,সাংবাদিকবৃন্দ,নজরুল একাডেমির সদস্যবৃন্দ ও উপজেলার কবি নজরুলের ভক্তগণ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর