উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 115
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহী
নগর বিএনপি ছাড়াও থানা ও ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠনের দাবিতে এবার মানববন্ধন কর্মসূচি
পালন করেছেন দলটির একাংশের নেতারা। সোমবার বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে ত্যাগী নেতাকর্মীদের
মূল্যায়নের দাবি জানানো হয়। কমিটি থেকে আওয়ামী দোসরদের বাদ দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে
ব্যবহৃত ব্যানারে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার কয়েকটি ছবি ব্যবহার করা হয়। এসব
ছবিতে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান
লিটনের সঙ্গে তাকে দেখা যায়। আরেকটি ব্যানারে নগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদের
ছবি দিয়ে লেখা হয়, কারাগারে থাকা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তার
সঙ্গে মোবাইলে কথা বলেন।
মানববন্ধনে
বক্তারা বলেন, দিনের বেলায় বিএনপি, আর রাতের আঁধারে আওয়ামী লীগ-এমন নেতারা বিএনপির
নেতৃত্ব দিতে পারেন না। নগর বিএনপি ছাড়া থানা ও ওয়ার্ড কমিটিতে রাখা হয়েছে আওয়ামী লীগ
ঘনিষ্ঠ ব্যক্তিদের। এ কারণে বাদ পড়েছেন দলের প্রকৃত কর্মীরা।
তারা
বলেন, যারা সাবেক মেয়র লিটনের ছত্রছায়ায় রাজনীতি করেছেন, তাদের দিয়ে বিএনপি পুনর্গঠন
সম্ভব নয়। তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। সব
কমিটি ভেঙে দিয়ে ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা।
তা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে
বক্তব্য অন্যদের মধ্যে, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর
মহিলা দলের সভানেত্রী রওশন আরা পপি, নগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল,
সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম হারু, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
রোকসানা বেগম টুকটুকি, যুবদল নেতা রুহুল আমিন বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
এর
আগেও একই দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে বিএনপির এই একাংশের নেতাকমীরা। তার আগে সংবাদ সম্মেলন
করে নগর বিএনপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকমীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ
তোলা হয়।
আকাশজমিন/আরআর