গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ
সদর উপজেলার উরফী চরপাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে এক পাষণ্ড সন্তান।
মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে নিজের বৃদ্ধা মা হাজেরা বেগমকে মারধর করেছে বড় ছেলে
উলু সমাদ্দার। শুধু তাই নয়, ওই রাতেই (রবিবার, ২৫ মে) সে বসতবাড়ি ভাঙচুর করে এবং হামলা
চালায় তার দুই বোন ও ছোট ভাইয়ের স্ত্রীর ওপরও।
ভুক্তভোগী
মা হাজেরা বেগম জানান, দীর্ঘদিন ধরে তিনি উরফী চরপাড়ায় নিজ জমির উপর বসবাস করে আসছেন।
ছোট ছেলে মিলন সমাদ্দার দেড় বছর আগে বিদেশে চলে গেলে বড় ছেলে উলু সমাদ্দার জমি নিয়ে
বিরোধ শুরু করে। জমির ভাগাভাগি নিয়ে সে প্রায়ই মারধর করত হাজেরা বেগম, তার মেয়ে ও ছেলের
বউকে।
গত ২১ ফেব্রুয়ারি মারধরের ঘটনায় গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় জামিনে মুক্ত হয়ে উলু সমাদ্দার গতকাল রবিবার পুনরায় বাড়িতে ফিরে আসে এবং ফের জমির দাবি তুলে মারমুখী আচরণ করে।
পরে বৃদ্ধা মা, দুই মেয়ে ও পুত্রবধূকে মারধর করে এবং বসতবাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে। প্রাণ বাঁচাতে তারা বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশীদের বাড়িতে। হাজেরা বেগম আরও জানান, এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আকাশজমিন/আরআর