ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৮:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

নিজেদের সীমান্তবর্তী যৌথ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেলের খনি পেয়েছে সৌদি আরব ও কুয়েত। দুই দেশ যৌথভাবে এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। বার্তাসংস্থাটি সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে বলেছে, ২০২০ সালে সৌদি ও কুয়েত যৌথ উৎপাদন কার্যক্রম শুরু করে। এরপর এবারই প্রথম দুই দেশ যৌথভাবে নতুন তেলের খনি পেলো।

নতুন খনিটির সন্ধান মিলেছে উত্তর ওয়াফরার পাঁচ কিলোমিটার দূরের উত্তর ওয়াফরা ওয়ারা-বুরগান তেলক্ষেত্রে। সৌদি ও কুয়েত বিশ্বব্যাপী তেল রপ্তানির নির্ভরযোগ্য দেশ হিসেবে পরিচিত। নতুন তেলক্ষেত্র পাওয়ার মাধ্যমে এ নির্ভরতা বাড়বে বলে জানিয়েছে তারা। নতুন তেলক্ষেত্রটি বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৌদি কুয়েত বলেছে এটি তাদের জ্বালানি নিরাপত্তা ও উৎপাদনের সক্ষমতা বাড়াবে। সূত্র: গালফ নিউজ


 


এ সম্পর্কিত আরো খবর