ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নরসিংদীর রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৬:৩৫ পিএম

নরসিংদী সংবাদদাতাঃ

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের আরশিনগর রেল ক্রসিং থেক বাদুয়াচর রেলগেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। একমাস আগে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং করা হয়। তারপরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। আজ সকাল ১১ টা থেকে অবৈধ স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান চারদিন অব্যহত থাকবে। উচ্ছেদের পর পুণরায় দখল করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশ ও থানা পুলিশসহ আনসার সদস্যরা সদস্য বৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর