ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

‘ভয়ে’ ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ জানায় সৌদি-কাতার-আমিরাত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫ সময় : ৮:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যান। হিব্রু ভাষার সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ আজ বৃহস্পতিবার (২৯ মে) জানিয়েছে, এই সফরের তিনটি দেশের নেতারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন, ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায়। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান সৌদি, কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেন তারা।

তিনটি সূত্রের বরাতে ওয়াল্লা আরও জানিয়েছে, এই তিন দেশের নেতা ট্রাম্পকে অনুরোধ করেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা যেন চালিয়ে যান তিনি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন, যদি ইরানের পারমাণবিক অবকাঠামোত কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি, আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে। দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা হামলার আশঙ্কা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের চেয়ে এখন দখলদার ইসরায়েল ইরানে হামলার সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গত সপ্তাহে হুঁশিয়ারি দেন। তিনি জানান, ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে।

দখলদার ইসরায়েল আপাতত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে আগে থেকে খুব বেশি অবহিত করবে না। সূত্র: ওয়াল্লা নিউজ

আকাশজমিন/আরজে 


এ সম্পর্কিত আরো খবর