ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষার দাবি


রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও ঢাকার পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষায় সংহতি সমাবেশ

  • আপলোড সময় : শুক্রবার ৩০ মে, ২০২৫ সময় : ৭:০২ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি :

রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও ঢাকার পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের উপদেষ্টা শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবদিক আসলাম-উদ-দৌলা, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পািরষদের সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি উপেন রবিদাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীতে নির্বিচারে বৃক্ষহত্যা ও পুকুর হত্যার পাশাপাশি গ্রামাঞ্চলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। রাজশাহী টেক্সটাইল মিলস লিজ নিয়ে প্রায় চার শতাধিক বৃক্ষ হত্যা করেছে। রাজশাহীতে উদ্বেগজনক হারে শব্দ ও বায়ুদূষণ বাড়লেও প্রয়োজনীয় তৎপরতা ও ব্যবস্থাপনা নেই উল্লেখ করে বক্তারা রাজশাহীতে পরিবেশ আদালত স্থাপনের দাবি জানান।

বক্তারা রাজশাহীর প্রাণ-প্রকৃতি রক্ষার পাশাপাশি রাজধানীর হাতিরঝিলের জলাধার ভরাট বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, পান্থকুঞ্জের প্রায় ২০০০ গাছ কেটে ফেলা হয়েছে। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার রক্ষার আন্দোলনে সংহতি প্রকাশ করা হয় রাজশাহীর এ কর্মসূচি থেকে। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ তিনজন উপদেষ্টা সেখানে পরিদর্শন করে আলোচনার প্রতিশ্রুতি দিলেও গত পাঁচ মাস পেরিয়ে গেছে অথচ কোন সমাধান হয়নি। সংহতি সমাবেশ থেকে বক্তারা দেশব্যাপি সকল উন্নয়ন প্রকল্পকে পরিবেশগত ও জনস্বাস্থ্য বিষয়ে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

আকাশজমিন/আরআর

 


 

 


এ সম্পর্কিত আরো খবর