ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ


  • আপলোড সময় : শুক্রবার ৩০ মে, ২০২৫ সময় : ৭:০৮ পিএম

লালমনিরহাট  প্রতিনিধি

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার চাপারহাট  গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার (৩০ মে)  বিকালে হাট ইজারাদারদের বিরুদ্ধে অভিযানে ৫০০০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন। 

জানা গেছে, অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  জাকিয়া সুলতানা। স্থানীয়রা জানায়,  চাপারহাটে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত টোলের থেকে বেশি অর্থ আদায়ের একাধিক অভিযোগ উঠে আসে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে হাটে অভিযান পরিচালনা করে। অভিযানে ইজারাদারদের সতর্ক করে সরকারি নির্ধারিত টোল তালিকা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে সাধারণ ক্রেতা-বিক্রেতারা সহজেই টোল সম্পর্কে অবগত থাকতে পারেন। 

অভিযান শেষে স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ, যা অবৈধ টোল আদায় রোধে সহায়ক হবে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, জনসাধারণের ভোগান্তি লাঘবে হাটবাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর