ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

মিশিগানে ইহদিনা'র পরিচ্ছন্নতা অভিযান।। মার্কিনীদের প্রশংসা


  • আপলোড সময় : শুক্রবার ৩০ মে, ২০২৫ সময় : ৮:৫৪ পিএম

তুহিন চৌধুরী,যুক্তরাষ্ট্র থেকে।।

'আল্লাহ-তায়লা স্বয়ং বলেছেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ'। অথচ এই দুনিয়াতে আমরা অনেকেই তা অনুসরন করি না। কথায় আছে,ইচ্ছে থাকলে সব কিছু করা সম্ভব। ইসলামের এমন নির্দেশনা যুগে যুগে মুসলমানরা বুকে ধারণ করলেও আমাদের প্রিয় স্বদেশে আদৌ কতটুকু আমরা মেনে চলি। অথচ মানব কল্যাণ ও সমাজ রাষ্ট্র তথা নিজ গৃহ বা কর্মস্থলে মুসলিম প্রবাসীরা ইসলামের এমন নির্দেশনা বাস্তবায়ন ও তা ভিনদেশীয়দের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে এক ব্যতিক্রমী কর্মসূচী হাতে নিল।

এরই অংশ হিসেবে 'কমিউনিটি ক্লিনাপ ডে' নামে একটি ব্যতিক্রমী প্রতিপাদ্য বিষয় নিয়ে মিশিগানে জনপ্রিয় ইসলামিক কালচারাল সংগঠন 'ইহদিনা'র আজ রবিবার এমন মিশিগানের বসবাসরত প্রবাসীদের নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান বায়তুল মোকারম মসজিদ সহ বিভিন্ন সিটি এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন ইহদিনা কতৃপক্ষ।


জুহুরের নামাজ ও শুকরানা আদায়, ব্যানার-ফেষ্টুন পরিচ্ছন্ন সরম্জমাদি হাতে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের পর প্রথম ধাপে ওই কর্মসূচী আনুষ্ঠানিক শুরু হয় দুপুর ২টায়। ইদিনা'র অন্যতম কর্ণধার ও বায়তুল মোকরমের পেশ ইমাম আবুল কাশেম জানান, শুরুতেই হেমট্রামিক সিটি এলাকাস্থ বায়তুল মোকারম মসজিদের নামাজের স্থান ওজু খানা,বাহিরের অংশ সহ বিভিন্ন পর্যায়ে সফল ভাবে পরিস্কার ও ধৌত কার্যক্রম সম্পন্ন করা হয়।

পরবর্তীতে ইহদিনা কতৃপক্ষ সকল পরিচ্ছন্ন কর্মী প্রবাসী ভাইদের নিয়ে ডেট্রয়েট সিটিস্থ মিশিগানের অন্যতম পুরনো দ্বীনি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান 'দারুল উলুম ডেট্রয়েট'এর একটি বিশেষ স্থান পরিচ্ছন্ন করা হয়।

দীর্ঘদিন যাবত এলাকাটি নানান কারনে নোংরা পরিবেশ ছিল ভরপুর।এসব যেন কারো চৌখে-ই পড়ছিল না। অথচ মার্কিন নাগরিক সহ সকল দেশীয় মানুষ প্রতিদিন এমন নোংরা পরিবেশ দিয়ে বসবাস,চলাফেরা করছিল। যা ছিল অত্যন্ত দৃষ্টিকটুর। ইহদিনা সেখানে উপস্থিত হয়েই দীর্ঘদিন ধরে স্তুপকৃত আগাছা, প্লাস্টিক সামগ্রী,ব্যাগ,গাছ-গাছালী পরিস্কার করেন।শক্ত হাতে

একটি পার্কিং লট এমনকি আশেপাশের কয়েকটি স্থানও পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এতে করে স্থানটি একটি সুন্দর পরিবেশে রূপ ধারণ করে।আমেরিকার মূল সহ ভিন দেশীয় আরো নাগরিকা অবাক হয়ে তা অবলোকন করেন এবং প্রশংসায় হাততালি দিয়ে উৎসাহও যোগান।বাংলাদেশীদের এমন ব্যতিক্রমী তৎপরতা প্রশংসায় ভাসছে  ইহদিনা।

তার আগে ওই কর্মসূচী শুরু হয় হ্যামট্রামিক সিটিস্থ জেইন ফিল্ড পার্কে থেকে। এসময় এমন দৃষ্টি নন্দন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রবাসী যুবকদের নামাজ আদায়ে উদ্ভুদ্ধ করা,সকল ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ও প্রজেটিভ সংস্কৃতির দাওয়াত দেন ইহদিনা কতৃপক্ষ।

এদিকে রাত ৮টার দিকে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা শেষে জেইন ফিল্ড পার্কে আসরের নামাজ আদায় বক্তব্য প্রদান ও দোয়া কল্পে সকলেই বাড়ী ফিরে যান। এমন কর্মসূচী সত্যি স্বদেশের ভূমি ও বিভিন্ন দেশের বাংলাদেশী নাগরিক তথা সকলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত বটে। এসময় ইহদিনা'র পক্ষ থেকে মাওলানা শেখ আহমেদ কাশেম, মুফতি রিয়াদুল হুদা, মাওলানা শাকের আহমদ অংশ নেয়া সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এছাড়াও এমন আয়োজনর প্রশংসা করেন মসজিদ বায়তুল মোকাররাম,দারুল উলুম ডেট্রয়েটের দায়িত্বশীলগণ ও ইহদিনা'র পঞ্চাশের অধিক সদস্য। বিদেশের মাটিতে বাংলাদেশীদের এমন কর্মসূচী পালন করাকে ভিনদেশীয়রাও ইসলামকে নিয়ে আলোচনায় লিপ্ত হন।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর