ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৩:৫৬ পিএম

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। একইসঙ্গে ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে। শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলারবাংলাদেশ হাটএলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান।

তিনি বলেন, কুষ্টিয়া থেকে গরুবোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় এসে একটি অটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আমরা দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। নিহতরা হলেনকুষ্টিয়া জেলার আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রকিবুল (৫০) একই গ্রামের সাইদুর রহমান (৪০)

বাংলাদেশ হাট এলাকায় বাসিন্দা কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোর--১১-১৯৭৩ নম্বরের একটি গরুবোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন। রাস্তা পিচ্ছিল থাকার কারণে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে দাবি করেন তিনি।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকায় যাওয়ার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর দেড়টার দিকে গরুবোঝাই ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনায় দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিকভাবে কালুখালী হাসপাতালে প্রেরণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর