ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

করিমগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৪:২৭ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদ্রাসা ছাত্রী ফারিয়ার(১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার মুসলিমপাড়া এলাকার বসতঘর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্রী মুসলিম পাড়া গ্রামের আব্দুল আশিদের মেয়ে ও স্থানীয় ক্কারী উমেদ খাঁ কওমী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফারিয়ার বাবা আবদুল আশিদ বাড়ি পাশ্ববর্তী আজিমগঞ্জ বাজারে নিজস্ব টি-স্টলে কাজ করতে যান। আর ফারিয়ার মা ফারিয়াকে একা রেখে পাশ্ববর্তী বাজারে ব্রয়লার মুরগী আনতে যান। কিছুক্ষণ পর মা এসে  দেখতে পান ফারিয়া বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসি দিয়ে ঝুলছে।

পরে এলাকাবাসী ফারিয়াকে উদ্ধার করে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ অনাকাঙ্খিত মৃত্যুর কোন ক্লু জানাতে পারেনি এলাকাবাসী। করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর