নাটোর প্রতিনিধি
‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস পলিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে বনাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা.ফজলার রহমান স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ প্রমুখ।
আকাশজমিন/আরআর