ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে কুরবানির চা‌হিদা ৫৪০০‌ পশু বিপরী‌তে প্রস্তুত ৬২ হাজার


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৬:১৮ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির জন‌্য পশুর চা‌হিদা প্রায় ৫৪০০‌টি বিপরীতে প্রস্তুত ৬২ হাজার পশু। তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অফিস সুত্রে জানা যায়, তাড়াশ উপজেলায় খামারিরা চলতি বছরের ৬২ হাজার ৩৬৪টি পশু কুরবানীর জন‌্য প্রস্তুত করেছেন। এরমধ্যে হলো ষাড় গরুর ১১ হাজার ৯১০টি, বদল গরু ৭ হাজার ৩০টি, গাভী ২ হাজার ৩৫৫টি, মহিষ ১ হাজার ১১২টি, ছাগল ৩৬ হাজার ৬০০টি, ভেড়া ৩ হাজার ৭৭৯টি।

আছের, খোকন, সবুজ, বাবলুসহ অ‌নেক খামারীই ব‌লেন, চল‌তি বছর যে প‌রিমান গবা‌দিপশু কুরবানীর জন‌্য প্রস্তুত করা হ‌য়ে‌ছে তা তাড়াশ উপজেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করা হয়। গো-খাদ্যের মূল্য বেশি হওয়ায় উৎপাদন ব্যয় বেশ খা‌নিকটা বেড়েছে। তারা প্রাকৃতিক উপায়ে ধানের খড়, সবুজ ঘাস, বিভিন্ন প্রকারের ভুসি, খোল ও কিছু ভিটামিন খাইয়ে ষাঁড়গু‌লো মোটাতাজাকরণ করে‌ছে। উপযুক্ত দা‌মে পশুগু‌লো বি‌ক্রি করা নি‌য়ে আছে দু‌শ্চিন্তায়।

ব্যবসায়ীরা বলছেন, প্রত‌্যাশা কর‌ছি সড়ক-মহাসড়ক ও নৌপথে কোন রুপ বাধা ছাড়াই গন্ত‌ব্যে যে‌তে পার‌বো। ত‌বে পশু পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি, ডাকাতি ও হয়রানির আশঙ্কাতো আছেই। তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, তাড়াশ উপজেলাতে চলতি বছরের খামারিরা ৬২৩৬৪টি কুরবানির জন্য পশু প্রস্তুত করেছেন। এরমধ্যে হলো ষাঁড় গরুর সংখ্যা ১১৯১০টি, বদল গরু ৭৩০টি, গাভী ২৩৫৫টি, মহিষ ১১১২টি, ছাগল ৩৬৬০০টি, ভেড়া ৩৭৭৯টি। এরমধ্যে তাড়াশ উপজেলায় কুরবানির চাহিদা রয়েছে প্রায় ৫৪৭০৫টি। বাকি ৭৬৫৯টি পশু দেশের অন্যান্য যায়গায় বি‌কি্র করা হ‌বে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর