ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

কোটালীপাড়া বিএনপি’র দ্বী-বার্ষিক সম্মেলন ১জুন


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৫:৫৩ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বী-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে ১জুন। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের হাওয়া। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়া আদর্শ সরকারী কলেজ মাঠ চত্ত্বরে পুরোদমে চলছে মঞ্চ তৈরির কাজ। রং বে-রং এর তোরণ ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা চত্ত্বর সহ চারপাশ। তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের পদচারনায় মুখরিত রাস্তাঘট। রাস্তার মোড়ে মোড়ে চায়ের আড্ডায় চলছে দিন বদলের গল্প।

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দীর্ঘ প্রতিক্ষার এ সম্মেলন। এবারের জাকজমকপূর্ন সম্মেলনে বিভিন্ন জেলা উপজেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বশার হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, যুবদল সদস্য সচিব মান্নান শেখ সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে হাজার হাজার কর্মী সমর্থকদের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তারা।  

দলের অভিভাবকদের কাছে সুখ দুঃখ হাসি কান্না মাখা কাথা গুলো তুলে ধরবেন বলে অভিব্যাক্তি ব্যাক্ত করেছেন তৃনমূলের নিপীড়িত কর্মী সমর্থকরা। আওয়ামী রাজনিতীর আতুড়ঘর ক্ষ্যাত কোটালীপাড়ায় বিএনপির উক্ত সম্মেলনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে জোরদার করা হয়েছে পুলিশি তৎপরতা। এমনটাই জানিয়েছেন কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর