ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৪৬ ঘন্টা পর লঞ্চ চলাচল শুরু


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৬:৪০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার সাথে ভারি বৃষ্টি হওয়ার কারণে দীর্ঘ  ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।  শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে এ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।


বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঝড় হাওয়ার সাথে ভারি বৃষ্টি হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। দৌলতদিয়া লঞ্চঘাট কর্তৃপক্ষের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, দীর্ঘ ৪৬ ঘন্টা পর আবহাওয়া নৌচলাচলের যোগ‍্য হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু  করা হয়েছে। বর্তমানে এই নৌপথে যাত্রী পারাপারে ২০টি লঞ্চ চলাচল করছে।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, আবহাওয়া খারাপ থাকলেও  দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গত বৃহস্পতিবার বৈরী আবহাওয়া ও নদী পথে ঝড়ো বাতাস থাকার কারণে চার ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর চালু করা হয়েছিল। বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তে কোনও যানবাহনের সিরিয়াল নেই। ঘাটে আসা মাত্রই সেগুলো ফেরিতে উঠতে পারছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১২টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর