দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনা
উপজেলার ০১ নম্বর রনগোপালদী ইউনিয়ন আ.লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করার ১৮ দিন পরে
ইউপি চেয়ারম্যানের আবদুল আজিজ ইন্তেকাল করেছেন।
সোমবার সকাল ৭ ঘটিকার সময় ঢাকায় ধোলাইপাড় ডেন্টাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৭০ বছর।
মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সহ বহু আত্মীয়স্বজন সহ গুণগ্রাহী রেখে যান।
স্থানীয়
ও পারিবারিক সূত্রে জানা যায় ০১ নম্বর রনগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ
দীর্ঘদিন বার্ধক্যজনিত কারনে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। কয়েক দিন আগে চিকিৎসার জন্য
ঢাকায় যান। চিকিৎসার কারনে তার মেয়ের বাসায় অবস্থান করেন। সকাল ৭ ঘটিকায় অসুস্থ হয়ে
পরলে ঢাকার ধোলাইপাড় ডেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
পরে সোমবার কিকেল সাড়ে পাঁচটায় উপজেলার রনগোপালদী
ইউনিয়ন পরিষদ মাঠে জানা শেষে পারিবারিক গ্রোরস্থানে দাফন করা হয়েছে।
আকাশজমিন/আরআর