ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

কিশোরগঞ্জে বাসার বেসমেন্টে জমা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু!


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:৫৪ পিএম

 কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জে নির্মাণাধীন একটি বাসার বেসমেন্টের  জমে থাকা পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৪) ও ফাহাদ হোসেন (৫) নামে  দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

ওই দুই শিশু হলো-কিশোরগঞ্জ  সদর উত্তর মোল্লাপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে ওবায়দুল্লাহ  ও পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকার প্রবাসী মকবুল হোসেনের ছেলে ফাহাদ হোসেন (৫)। শিশু দু'জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

 

নিহতের নিকটাত্মীয়রা জানান, রোববার ( ০১ জুন) বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল ওবায়দুল্লাহ ও ফাহাদ। একসময় খেলতে খেলতে বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের বেসমেন্টে বৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে যায় তারা।

 

এদিকে তাদেরকে কয়েক ঘণ্টা খোঁজাখুজির পর সন্ধ্যায় বেসমেন্টের গর্তে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর