ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাঁচ লাখ টাকা ঘুষ চেয়ে বরখাস্ত সেই এসআই


  • আপলোড সময় : বুধবার ০৪ জুন, ২০২৫ সময় : ৫:৫৪ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে একটি মামলা থেকে আমেরিকা প্রবাসীর নাম বাদ দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল করিমের ছেলে। না গেছে, গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারে ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে মারধর করে দুবৃর্ত্তরা। এ ঘটনায় রুবেলের বাবা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনকে প্রধান করে থানায় মামলা করেন। এ ঘটনায় করা মামলার তদন্তের দায়িত্ব পান এসআই জাফর মৃধা।

আরও জানা গেছে, তদন্ত করতে চাঁচকৈড় বাজারে প্রবাসীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে যান এসআই। কথা বলেন ব্যবসা প্রতিষ্ঠানের দেখভাল ও ম্যানেজারের দায়িত্বে থাকা গোলাম রাব্বির সঙ্গে। কথোপথনে প্রবাসীর নাম প্রত্যাহারের কথা বলেন তিনি। পরে মুঠোফোনে প্রবাসী আসামির নাম প্রত্যাহারে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হবে বলে জানান।

বিষয়টি সামাজিকভাবে জানাজানি হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ এসআই জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে নিজ কর্মস্থল থেকে সরিয়ে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পুলিশ সদস্য হিসেবে কারও ঘুষ নেওয়ার অভিযোগ খুবই গর্হিত। আনিত অভিযোগে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর / আরিফুল ইসলাম


এ সম্পর্কিত আরো খবর