ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

আইপিএলের শিরোপা উৎসবে পদদলনঃ মৃত্যু ১১


  • আপলোড সময় : বুধবার ০৪ জুন, ২০২৫ সময় : ৭:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আইপিএলের শিরোপা উৎসব অনুষ্ঠানে পদদলনের শিকার হয়ে মারা গেছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা।

এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে আহত ও অচেতন লোকজনকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এমন দৃশ্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

চলতি মৌসুমের আইপিএলে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে কর্ণাটকভিত্তিক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এ বিজয় উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার বিকেল ৫ টায় বেঙ্গালুরু শহরের বিধান সৌধ এলাকা থেকে এম চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত ভিক্টরি প্যারেড বা বিজয় মিছিল হওয়ার কথা ছিল।

 

পরে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী বিজয় মিছিলের পরিবর্তে চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠেই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে কর্ণাটক রাজ্য সরকারের ক্রিকেট সংস্থা কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিকেল ৫ টার মধ্যে অনুষ্ঠান শেষ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার কথা ছিল আরসিবি অধিনায়ক বিরাট কোহলিসহ দলের অন্যান্য সদস্যদের। 

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর