ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলি, অতঃপর


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ৩:০৫ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে মামুন নামে এক মুদী দোকান দার গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার (১০ জুন) বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী ছাত্রলীগের ওই নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা খোকা গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করে নানা অপকর্ম করার চেষ্টা করছিলো। মঙ্গলবার বিকালে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জাইদুল ইসলাম বাবু আটকের খবর জানতে পেরে খোকাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে। এতে মুদী দোকান দার মামুন গুলিবিদ্ধ হন। এসময় এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে পালিয়ে যায় বাবু।

উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গুলিবিদ্ধ গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০ টায় তার মৃত্যু হয়।

ব্যবসায়ী মামুনের ভাই বলেন, “বিকেলে মোটরসাইকেলে করে তিন যুবক আসেন। তাদের মধ্যে একজন হেলমেট পরা, বাকি দুজনের মুখে রুমাল বাঁধা ছিল। এদের মধ্যে বাবু নামে একজনকে চিনতে পেরেছি। সে গুলি করে।” মামুনের স্ত্রী বলেন, “আমি বাসায় ছিলাম না। বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। পরে বিকেলে জানতে পারি আমার স্বামীকে গুলি করা হয়। সে কোনো রাজনীতির সাথে জড়িত  ছিলো না।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্ট) সালাউদ্দিন কাদের জানান, ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিল উপজেলার ভুলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর