ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই আকস্মিক আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৪:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে উড্ডয়নের পরপরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই ফ্লাইটটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনেটের মধ্যে বিধ্বস্ত হয়। আবাসিক এলাকায় বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন।

 

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত নিয়ে যা জানা যাচ্ছে

১. বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আকস্মিকভাবে নিচে নামতে শুরু করে।

 

২. প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে থাকে।

 

৩.  এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘‘আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ আজ (১২ জুন) দুর্ঘটনার কবলে পড়েছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি এবং শিগগিরই এই বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।’’

 

৪. বিমান বিধ্বস্তের স্থানের ছবি ও ভিডিওতে দেখা যায়, ঘন কালো ধোঁয়ার কুন্ডলি আকাশে উড়ছে। ঘটনাস্থলে দুই ডজনের বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

 

৫. কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে তৎপরতা পরিচালনা করছেন।

 

৬. জরুরি পরিষেবা সংস্থাগুলোর নির্বিঘ্নে উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট এড়াতে বিকল্প রুটও চালু করেছে কর্তৃপক্ষ।

 

৭. ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয় বিমান দুর্ঘটনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। দেশটির বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু এক বিবৃতিতে বলেছেন, ‘‘আহমেদাবাদে বিমান বিধ্বস্তের খবর শুনে আমি মর্মাহত ও শোকাহত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। আমি নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং সব বিমান ও জরুরি সেবা সংস্থাগুলোকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া চিকিৎসা সহায়তা ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে।

 

৮. লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর এক বিবৃতিতে বলেছে, ‘‘আজ আহমেদাবাদ বিমানবন্দর থেকে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি গ্যাটউইকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অবতরণ করার কথা ছিল।’’

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর