ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কচুয়ায় জামায়াত নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ, আহত ৬


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৭:৫১ পিএম

কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি

 চাঁদপুরের কচুয়ায় ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুন্নী জামায়াতের লোকদের হামলায় জামায়াতের ৬ কর্মী আহত হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় এই তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

 

স্থানীয়রা জানান, এই দিন সকাল ৮টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াত কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় নাউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

 

একই বিদ্যালয়ে বেলায় ১১টায় অন্য ঈদ পুনর্মিলনীর অনুমতি চায় ‘আলা হযরত নামে পাঠাগারের ব্যানারে সুন্নী জামায়াতের নেতাকর্মীরা। প্রধান শিক্ষক তাদেরকে অনুষ্ঠান করার অনুমতি দেননি। কিন্তু জামায়াতের অনুষ্ঠান শেষ হওয়ার আগে বেলা ১১টার দিকে তারা জামায়াতের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে জামায়াতের কর্মীদের ওপর হামলা করে। এতে জামায়াতের ৬ কর্মী আহত হয়।

 

আহতরা হলেন-জামায়াত কর্মী-মো. শাহপরান, স্বপন মিয়া, মো: আরিফ,  মো. ফাহাদ, মো. এমরান ও মো. মৃদুল। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ বলেন , ‘আলা হযরত নামক পাঠাগারের সভাপতি আবদুল কাদের এর নেতৃত্বে স্থানীয় সুন্নি জামায়াতের লোকের এই হামলা চালায়। এই ঘটনায় থানায় মামলা হবে।

 

এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ‘আলা হযরত নামক পাঠাগারের লোকেরা হামলা চালায়। তবে তাদের হামলা প্রতিরোধ করেনি জামায়াত কর্মীরা। জানতে পেরেছি তারা আওয়ামী লীগের দোসর। এই ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর