সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিক ও স্থানীয় জনতা। আজ (শনিবার) দুপুর সোয়া ১২টার দিকে জাফলং ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে জাফলং বাজারে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি আটকে রাখেন।
এর
আগে জাফলং পর্যটন এলাকা ঘুরে পরিবেশ উপদেষ্টা
সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, সরকার সিলেটের কোনো পাথর কোয়ারি
আর খুলে দেবে না।
জাফলংকে একটি পরিকল্পিত পর্যটন
কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে পাথর শ্রমিকদের
বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি
আরও জানান, জাফলং ইসিএ এলাকা থেকে
অবৈধভাবে পাথর ও বালু
উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের
কাজে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া
হবে।
এ
সময় তার সঙ্গে থাকা
বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন,
অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে
জাফলংয়ের পরিবেশ হুমকির মুখে পড়েছে। এসব
অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ
সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
আকাশজমিন/আরআর