ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইরানের রাজধানীতে আবারও বিস্ফোরণ


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৩:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রায়াত্ত্ব বার্তাসংস্থা তাসনিম শনিবার (১৪ জুন) মধ্যরাতে জানিয়েছে, তেহরানে কিছু সময় আগেএকাধিক বিস্ফোরণেরশব্দ শোনা গেছে।

তাসনিম নিউজের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবন বা অবকাঠামো থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ওই বিস্ফোরণের শব্দটি ইসরায়েলের হামলার কারণে হয়েছিল কি না সেটি এখনো নিশ্চিত নয়।

বিস্ফোরণের কিছু সময় পর বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের বিমানঘাঁটি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। ওই সময় বিশাল আগুন জ্বলছিল।বার্তাসংস্থা ইসনার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অপর বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, শনিবার ইরানে নতুন করে আবারও হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

 

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর