সিরাজগঞ্জ প্রতিনিধি / : 229
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে থাকা মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। কারন যমুনা সেতুর দুই পাশে প্রায় ২৫ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীর্ব যানজট। এর মধ্যে সেতুর পূর্ব প্রান্তে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এবং পশ্চিম প্রান্তে মহাসড়কের কড্ডা ও ঝাঐল ওভারব্রিজ পেরিয়ে অন্তত ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে যানজটে।
চালক
ও যাত্রীরা জানান, শুক্রবার রাত থেকেই সিরাজগঞ্জের
যমুনা সেতু পশ্চিম সংযোগ
মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বাসের
পাশাপাশি মাইক্রোবাস, পিকআপ ও খোলা ট্রাকেও
মানুষ ঢাকায় যাচ্ছে। কয়েকটি
দুর্ঘটনা ও সেতুর টোল
আদায়ে ধীরগতি এ সমস্যাকে আরও
বাড়িয়ে দিচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে যাত্রী ও চালকরা চরম
দুর্ভোগের শিকার হচ্ছেন। নারী ও শিশুরা
বেশি বিপাকে পড়েছেন।
সময় এর সাথে
যানজট আরও তীব্র হচ্ছে।
যমুনা
সেতু পশ্চিম থানার (ওসি) মো. আসাদুজ্জামান
বলেন, শুক্রবার রাতে ও শনিবার
সকালে সেতুর ওপরে এবং মহাসড়কের
কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটেছে। এসব যানবাহন সরাতে
গিয়ে বেগ পেতে হয়েছে।
“যে কারণে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ
মহাসড়কে যানবাহনের লম্বা লাইন পড়েছে। এছাড়াও
কর্মমুখী মানুষ ঢাকায় রওনা হওয়ায় মহাসড়কে
কয়েকগুণ বেশি যানবাহনের চাপ
বেড়েছে।” যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে বলেও
জানান তিনি।
আকাশজমিন/আরআর