নাটোর প্রতিনিধি:
নাটোরের
লালপুর উপজেলার নূরুল্লাপুরে ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে
শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে স্থানীয়
একটি সামাজিক সংগঠন। একটানা ৪০ দিন পাঁচ
ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৫
জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার
(১৩ জুন) বিকেলে নূরুল্লাপুর
দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজন করা হয় পুরস্কার
ও আলোচনা সভার। নূরুল্লাপুর তরুণ সংঘের উদ্যোগে
আয়োজিত এ অনুষ্ঠানে উত্তীর্ণ
শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ
ও টি-শার্ট তুলে
দেওয়া হয়। এ ছাড়া
প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি
৫৮ জন শিক্ষার্থীকে একটি
করে টি-শার্ট প্রদান
করা হয়।
সংগঠন
সূত্রে জানা গেছে, এলাকার
শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ও নামাজের
প্রতি আগ্রহ বাড়াতে তারা ঘোষণা দিয়েছিলেন—যারা টানা ৪০
দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ
আদায় করবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। সেই
ঘোষণায় উৎসাহিত হয়ে চতুর্থ শ্রেণি
থেকে এইচএসসি পর্যায়ের মোট ৭৩ জন
শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের
মধ্যে ১৫ জন সফলভাবে
৪০ দিন নিয়মিত জামাতে
নামাজ আদায় করে পুরস্কার
লাভ করে।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা
মো. আমিরুল ইসলাম। সাধারণ সম্পাদক ফজলে রাহী’র
সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও এক উপদেষ্টা
জাহিদ হাসান, নূরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম
সাদ আহমেদ, দাখিল মাদ্রাসার শিক্ষক মহাসিন আলম এবং তরুণ
সংঘের সদস্যরা।
সমাজে
এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, "নামাজের প্রতি আগ্রহ তৈরিতে এই ধরণের আয়োজন
অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। শিশুরা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে নৈতিক শিক্ষায়
গড়ে উঠবে একটি সুন্দর
প্রজন্ম।" নূরুল্লাপুর তরুণ সংঘ ভবিষ্যতেও
এমন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়।
আকাশজমিন/আরআর