ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোটালীপাড়ায় মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৪:০৫ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুদের টাকার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। তবে ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ী বাসস্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা যাবৎ চলতে থাকে ইট-পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে কোটালীপাড়া থানা অতিরিক্ত পুলিশ সহ সেনা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় প্রায় অর্ধশত দাঙ্গাবাজকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।


জানা যায়, সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে বংকুরা গ্রামের রেয়াজুল ইসলাম শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনা ফারুক হোসেন তার শ্বশুর মাঝবাড়ী গ্রামের আলিনুর দাড়িয়াকে জানালে, আলিনুর রেয়াজুলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সুত্রপাত হয়। পরে তা মাইকে ঘোষণা করলে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মাসুম বিল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার ডঃ রুহুল আমিন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বিষয়ে কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন- এলাকার পরিস্থিতি এখন শান্ত, থানায় কোন পক্ষের অভিযোগ দায়ের হয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর