ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দুই বাসের চাপায় প্রান হারালো মেডিকেল শিক্ষার্থী


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:০৬ পিএম

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে দুটি যাত্রীবা‌হি বাসের চাপায় সাবিকুন নাহার শশী নামের প্রাণ হারিয়েছে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থী। শনিবার(১৪জুন) দুপুরে পটুয়াখালী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। শশী বরিশাল জমজম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS)-এর ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালীয়া গ্রামে। 


পুলিশ সূত্রে জানায়, শনিবার (১৪ জুন) পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও আরেকটি আন্তঃজেলা বাস আগে ছাড়া প্রতিযোগিতায় শুরু করে। একপর্যায়ে বাস দুটির প্রতিযোগিতায় বাসের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হয় শশী।


এ সময় স্থানীয়রা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থা খারাপের দিকে যেতে শুরু করলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান নেয়ার পথেই মৃত্যু হয়‌ শশীর।


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইম‌তিয়াজ আহমেদ জানান, মৃত শশীর লাশ পোষ্ট মর্টেমের জন‌্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।‌

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর