ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

তাড়াইলে জনতার হাতে দুই ভুয়া সাংবাদিক আটক


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:২৭ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের মেহের উদ্দিনের বাড়িতে ১৩ জুন (শুক্রবার) বিকেল ৫ টায় লোগোসহ মাইক্রোফোন হাতে ২ জন সহ ৫/৬ জন লোক অনধিকার প্রবেশ করে মোবাইলে বাড়ির ছবি ও ভিডিও ধারন করার সময় দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে এলাকাবাসী। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে প্রেস লেখা দুইটি আইডি কার্ড, লোগোসহ দুইটি মাইক্রোফোন ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃত দুই ভুয়া সাংবাদিকদের একজন গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বলরামপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে জাহিদ (৩০) ও অপরজন কিশোরগঞ্জ সদর থানার চর শোলাকিয়া গ্রামের মৃত মির্জা শাহনেওয়াজ এর ছেলে কামরুল হাসান বেগ (৫৭)। এ বিষয়ে ১৩ জুন (শনিবার ) ধলা গ্রামের মেহের উদ্দিন বাদী হয়ে আটকৃতদের বিরুদ্ধে ভুয়া সাংবাদিক পরিচয় বহনকরে হয়রানির অভিযোগে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার ধলা গ্রামের মেহের উদ্দিনের বাড়িতে দুই ভুয়া সাংবাদিক সহ ৫/৬ জন লোক অনধিকার প্রবেশ করে মোবাইলে বাড়ির ছবি ও ভিডিও ধারন করছে। তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা নিজেদের সাংবাদিক ও ডিজিএফআই এর লোক পরিচয় দেয়। একজনের হাতে সংবাদ মিডিয়ার মাইক্রোফোন ছিল। উপস্থিত অন্যরা বলাবলি করছে আমার ছেলেরা সরকারি চাকরি করে অবৈধভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করে কামাইছে। সেই টাকা দিয়ে এলাকায় জমি-জমা, বাড়ি-গাড়ি ক্রয় করছি। তাদের কথাবার্তায় সন্দেহজনক মনে হওয়ায় আমার ডাকচিৎকারে এলাকার লোকজন আগাইয়া আসে। উপস্থিত লোকজনদের দেখে চারজন লোক দৌঁড়ে পালিয়ে যায় এবং দুইজনকে আটক করি। উপস্থিত লোকজনের কাছে তারা স্বীকার করে আমাকে ভয়ভীতি দেখিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নেয়ার জন্য তারা মিথ্যা সাংবাদিক ও ডিজিএফআই এর লোক সেজে এসেছিল।

তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, ধলা গ্রামের মেহের উদ্দিন গংদের কাছ থেকে দুই ভুয়া সাংবাদিক আটকের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে জনতার হাত থেকে দুইজনকে আটক করি ও তাদের হাতে থাকা  প্রেস লেখা দুইটি আইডি কার্ড, লোগোসহ দুইটি মাইক্রোফোন ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করি।  মেহের উদ্দিনের কাছ থেকে দুই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় বহনকরে হয়রানির লিখিত অভিযোগ পেয়ে মামলা নিয়েছি। আসামিদের কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর