ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজশাহীতে অধ্যাপক মুজিবুর রহমান দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ১০:০৪ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে-মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ (তনোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিনাবিচারে ও মিথ্যা ভোটে যে সকল হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে, জনগণকে মিথ্যা আশা দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে।  শনিবার জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের একটি তেরখাদিয়া এলাকার একটি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, দলের রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী।

সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমানর বলেন, দেশের কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে জাস্টিস কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, তাই কোরআনের আলোকে ব্যক্তি জীবন গঠন করতে হবে এবং সততার মানদন্ডে সমাজ পরিচালনা করতে হবে।

রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মহানগরের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অভিযোগ করেন, পতিত আওয়ামী সরকারের আমলে জামায়াত নেতাকর্মীদের গুম, খুন ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। সমাবেশে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে নানা দিক-নির্দেশনা দেন বক্তারা। এছাড়াও সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আকাশজমিন/আরআর 





এ সম্পর্কিত আরো খবর