ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

‘শান্তি চাইলে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক ইরান’


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ১০:৪৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক

শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি “ত্যাগ” করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয়, তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক সেই সময় হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা শনিবার বলেছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয়, তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে।

তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে ওই মার্কিন কর্মকর্তা বলেন: “আজ যা ঘটছে তা আর ঠেকানো যাবে না। কিন্তু আমরা এখনও একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর সম্ভাবনা ধরে রাখছি — যদি ইরান আলোচনায় আগ্রহ দেখায়।”

তিনি আরও বলেন, “শান্তি অর্জনের সবচেয়ে দ্রুত পথ হলো— ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করা।”

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা বাতিল হয়ে গেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত রোববারের পরোক্ষ পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে। ষষ্ঠ দফার এই বৈঠক ওমানের রাজধানী মাসকাটে হওয়ার কথা ছিল।

এর আগে গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় এবং ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে। এই ঘটনার পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানকে সতর্ক করে বলেছেন, “আরও হামলা এড়াতে হলে ইরানকে পরমাণু চুক্তি মেনে নিতে হবে।”

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর