ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

রাজশাহীতে গাঁজা ও হেরোইনের চালানসহ মাদকচক্রের চার সদস্য গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

যাত্রীবেশে অভিনব কায়দায় গাঁজা ও হেরোইন বহনকালে রাজশাহীতে মাদক কারবারী ভাইবোনসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ (২৫) ও তার বোন লিপি বেগম (৩২), একই উপজেলার নারায়নপুর গ্রামের ওলি মিয়ার ছেলে জিয়াউর রহমান (৪০) ও চাঁপাইনাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রমের সাইদুল ইসলামের ছেলে সোহাগ আলী (২৬)। এদের মধ্যে সোহাগ সিএনজি চালক। রাজশাহী নগরীর বেলপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


রবিবার রাজশাহী র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ২৮০ গ্রাম হেরোইন ও একটি সিএনজি জব্দ করা হয়। র‌্যাবের বিজ্ঞপ্তিতে জাাননো হয়,  গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাবের আভিযানিক শনিবার বিকেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। পরে তাদের কাছে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে গাঁজা ও হেরোইন জব্দ করা হয়। এসব মাদক হবিগঞ্জ থেকে চাঁপাইনাববগঞ্জে বিক্রির জন্য নেওয়া হচ্ছিলো।


র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় বিভিন্ন পরিবহনে যাত্রীবেশে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মাদক বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তাদের রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর