ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ইরানে ইসরাইলি হামলা, কেন নিন্দা জানাল না ভারত?


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৪:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত যখন নতুন মাত্রা নিয়েছে, তখন আন্তর্জাতিক মহলে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন এক পরিস্থিতিতে, ইসরাইলের সাম্প্রতিক ইরানে হামলার নিন্দা জানানো থেকে ভারতের বিরত থাকা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর মতো একটি গুরুত্বপূর্ণ জোটে ইরান ও ভারত উভয়ই সদস্য হওয়া সত্ত্বেও, ভারত কেন এই নিন্দা প্রস্তাবে সমর্থন দিল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। নয়াদিল্লির এই অবস্থানের পেছনে কী কী স্বার্থ কাজ করছে, এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

 

চীনের নেতৃত্বাধীন এই রাজনৈতিক-নিরাপত্তা জোটে চীন, রাশিয়া, ইরান, ভারতসহ মোট ১০টি দেশ রয়েছে। সম্প্রতি ইসরাইল তেহরান ও অন্যান্য ইরানি শহরে যে হামলা চালিয়েছে, তাতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেসামরিক নাগরিক, পরমাণু বিজ্ঞানী ও আইআরজিসি কমান্ডারও রয়েছেন।

 

এসসিও এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থি। তারা বলেছে, এই হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

 

তবে ভারত এই বিবৃতির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা ওই বিবৃতির আলোচনায় অংশ নেয়নি এবং তা অনুমোদনও করেনি। দিল্লির ভাষ্য, আমরা উভয় দেশের (ইসরাইল ও ইরান) সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি এবং উত্তেজনা প্রশমনের পক্ষে।

 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে এতে ইসরাইলকে দায়ী না করে বরং উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

ভারত কি ইসরাইলের পক্ষ নিচ্ছে?

 

সরাসরি নয়, কিন্তু ভারত যে ইসরাইলবিরোধী বিবৃতিতে সই করেনি, তা ইসরাইলকে কৌশলগত সুবিধা দিয়েছে। এর আগে জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির দাবিতে আনা প্রস্তাব থেকেও ভারত বিরত ছিল।

 

বিশ্লেষক কবীর তানেজা মনে করেন, দিল্লির এমন আচরণের পেছনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির সম্ভাবনা এবং ট্রাম্প প্রশাসনের অবস্থান প্রভাব ফেলছে। জুলাইয়ের আগেই যুক্তরাষ্ট্র ভারতের ওপর ২৭ শতাংশ শুল্ক আরোপ করতে পারে এ নিয়ে আলোচনার ভেতরে রয়েছে দিল্লি।

 

ভারতের এই অবস্থান ‘ভারসাম্য রক্ষার চেষ্টা বলেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। একদিকে ইসরাইল ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। গাজা যুদ্ধের সময় ভারতীয় কোম্পানিও ইসরাইলে অস্ত্র রপ্তানি করেছে। অন্যদিকে, ইরান থেকে জ্বালানি আমদানি ও চাবাহার বন্দর প্রকল্পে ভারতের বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।

 

এখন ভারতের এই কৌশলগত অবস্থান অনেক বেশি স্বার্থকেন্দ্রিক। একদিকে এসসিওর বিবৃতিতে সই না করে চীন-রাশিয়া-ইরান জোটের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছে, আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে আগামী দিনের বাণিজ্য ও নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ন রাখতে চাইছে। তবে এই ভারসাম্য কতদিন টিকবে, তা নির্ভর করছে সংঘাত কত দূর গড়ায় তার ওপর। সূত্র: আল-জাজিরা

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর