ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বালু নদীতে স্রোতে ভেসে গেলো বড় ভাই : ছোট ভাইয়ের ভিডিও ধারণ


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:৩১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ইছাপুরা এলাকায় গত ১৫ জুন রবিবার সন্ধ্যায় বালু নদীর পাকাঘাটে গোসলের ভিডিও ধারণ করতে করতেই পানির স্রোতে ডুবে নিখোঁজ হওয়া সৃজন সাহার (২৮) সন্ধান এখনো মেলেনি। তার বাড়ি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায়। তার পিতার নাম স্বপন কুমার সাহা। সে গত বছর নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছে। রূপগঞ্জের ইছাপুরায় নানা শ্রী বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে এসে সে এ দুর্ঘটনায় পড়ে।

 

নিখোঁজ সৃজন সাহার ছোট ভাই সূর্য সাহা বলেন, গত ১৫ জুন রবিবার সন্ধ্যায় বড় ভাই সৃজন সাহা হাসতে হাসতে বালু নদীতে গোসল করতে নামে। এসময় সূর্য সাহা মোবাইল ফোনে সৃজন সাহার গোসলের ভিডিও ধারণ করছিলো। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সৃজন সাহা পানিতে ডুবে যায়। সৃজন সাহার মা লিপি সাহা বলেন,সৃজন সাহা ছাত্র জীবনে খুব মেধাবী ছিলো। সে গত বছর এম এ পাশ করে।

 

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায় গতকাল সোমবার ১৬ জুন সকাল থেকে দুপুর ও দুপুর থেকে বিকেল পর্যন্ত তিন দফা উদ্ধার অভিযান চালায় কিন্তু সৃজন সাহার সন্ধান পায়নি তারা।

 

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন,নদীতে প্রবল স্রোতের কারনে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ সৃজন সাহাকে উদ্ধারে সর্বাত্নক চেষ্টা করছি।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর