ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

কালনী একপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের অভিযোগে ৬ যুবক আটক


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:৩৯ পিএম

ভৈরব সংবাদদাতা:

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতির সময় আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে একটি বগির বেশকিছু জানালার কাঁচ ভাংচুর করে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে থামার পর এঘটনা ঘটে। এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

 

খোঁজ নিয়ে জানাযায়, কালনী এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের খাবারের কামড়ায় দুইজন যাত্রীকে আসন দেয়া নিয়ে স্টাফদের সাথে বাক-বিতন্ডতা হয় যাত্রীদের। এই জেরে বেলা ১১:৩০মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় কিছু বখাটে যুবক ট্রেনের একটি বগির বেশকিছু জানালার কাঁচ ভাংচুর করে। এসময় সাধারণ যাত্রীর মাঝে আতংক ছড়িয়ে পড়লে প্লাটফর্মে দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ৬জনকে আটক করে থানায় নিয়ে যায় রেলওয়ে পুলিশ।

 

এঘটনায় কালনী ট্রেনটি কিছুটা বিলম্বে ১১টা ৪০মিনিটে ঢাকার-উদ্দেশ্যে ছেড়ে যায় ভৈরব স্টেশন ছেড়ে যায়। ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশন মাষ্টার মো: ইউসুফ এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কালনী ট্রেনটি যাত্রা-বিরতির সময় স্টেশনের বাইরে ছিলাম। স্টাফরা আমাকে এঘটনাটি জানিয়েছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো বলে জানান তিনি।

 

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহামেদ জানান, ভৈরব স্টেশনে থামার পর  কালনী এক্সপ্রেস ট্রেনের বগিতে হামলার ঘটনায় ৬জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করা হচ্ছে যারা প্রকৃত পক্ষে জড়িত তাদের বিরুদ্ধে আগামীকাল হয়ত আইনগত পদক্ষেপ নেয়া হবে। এবিষয়ে এখনো কোন মামলা রুজু হয়নি বলে জানান রেলওয়ে ওসি।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর