ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিবগঞ্জে সংবাদপত্রের কালো দিবস পালিত


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:৪৫ পিএম


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৬জুন) বিকালে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ মুগ্ধ স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল। 


শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা সভাপতি এমদাদুল হক, কিচক প্রেসক্লাবের সভাপতি  এমএ ওয়াদুদ ও শিবগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহাগ আলী।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক পবন রায়, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আমিন তালুকদার, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, কনক দেব। এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক  ফারুক হোসাইন, মিজানুর রহমান, শাহজাহান আলী, শফিউল আলম ডিউ, শেখর চন্দ্র সরকার, উৎপল কুমার মোহন্ত, রাইসুল ইসলাম, মাসুদ রানা, ওয়াসিম আকন্দ, ওসমান গণি, হারুনুর রশিদ প্রমুখ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর