ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ম্যাক্রোঁ

ইরান-ইসরায়েল সংঘাত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ১১:২৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনতে সক্ষম হয়, তাহলে তা খুবই ভালো হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে।

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি -এর সম্মেলন শুরু হয়েছে কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে। জোটের অন্যতম সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই সম্মেলনে গিয়েছিলেন। তবে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন তিনি।

ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব তিনি (ডোনাল্ড ট্রাম্প) উভয়পক্ষকে (ইরান এবং ইসরায়েল) দিয়েছেন। এমন একটি প্রস্তাব, যেখানে অবশ্যই উভয়পক্ষ আলোচনা মতবিনিময় করতে পারবে, যুদ্ধবিরতি আনতে পারবে এবং বৃহত্তর আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন আমরা দেখব তার প্রস্তাবে ইরান ইসরায়েলের প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া জানায়।

তবে আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং যদি তা হয়, সেক্ষেত্রে ফ্রান্স তাতে সমর্থন জানাবে।

 

কারণ আমি বিশ্বাস করি যে যত শিগগির সম্ভব ইরান ইসরায়েলের বেসামরিক জনগণকে নিরাপত্তা প্রদানের পশাপাশি দুই দেশের জ্বালানি, প্রশাসনিক, সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করা প্রয়োজন। এটা জরুরি এবং আপনি কোনোভাবেই কোনো বেপরোয়া কর্মকাণ্ডকে সমর্থন করতে পারেন না। যারা মনে করেন নিজ দেশের নিরাপত্তার জন্য অন্য দেশে বোমাবর্ষণ জরুরিতারা খুবই ভুল চিন্তা করেন।

গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।

অতর্কিত এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। সেই হামলায় গত চার দিনে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও শতাধিক। সূত্র : এএফপি

আকাশজমিন/আরআর

 


 


এ সম্পর্কিত আরো খবর