ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তায় গাছ ফেলে অবরোধ করে ডাকাতির চেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৫:৩৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে রানীরহাট-বেড়খালী সড়কে গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার বেড়খালী এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা কৌশলে রানীরহাট-বেড়খালী রাস্তার উপর বড় গাছ ফেলে রেখে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। স্থানীয় কয়েকজন পথচারী ও যানবাহন চালক বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত এলাকাবাসীকে খবর দেয়।

 

স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ডাকাতির সম্ভাব্য চেষ্টা নস্যাৎ করে দেয় এবং রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, "ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল।

 

তবে স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।"

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত্রিকালীন টহল জোরদারের দাবি ও এখানে একটি পুলিশ বক্স এর দা‌বি ক‌রেন। সেই সা‌থে এখা‌নে  ল্যাম্পপোস্টের দাবিও জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর