ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

‘শেখ হাসিনা বৃহত্তর ফরিদপুর-রাজবাড়ীকে নিজের বাপ-দাদার সম্পত্তি মনে করতেন’


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৫:৪২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ‍্যাসিস্ট সরকার শেখ হাসিনা দক্ষিণ বঙ্গের বৃহত্তর ফরিদপুর-রাজবাড়ী জেলাকে নিজের বাপ-দাদার সম্পত্তি মনে করতেন। তিনি আওয়ামীলীগ সরকারের এমপি-মন্ত্রী দিয়ে সব ধরনের অপকর্ম চালিয়েছেন ফরিদপুর ও রাজবাড়ীতে। গোয়ালন্দে বিএনপির যৌথ সভায় রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কথাগুলো বলেন।

সোমবার (১৬ জুন) গোয়ালন্দ বাজার প্রধান সড়কে অবস্থিত রোকন উদ্দিন প্লাজার গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এ যৌথ সভা অনুষ্টিত হয়। যৌথ সভাটি বিকেল ৩ টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলে। যৌথ সভাটির আয়োজনে ছিলেন, উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন, গোয়ালন্দ।


সভায় গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুরাদ আল রেজার সঞ্চালনায় যৌথসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক মো. নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম দুলাল, কাজী হাবিবুর রহমান হাবিব, যুগ্ন আহবায়ক এ্যাড. মো মাহবুব আলম, জেলা যুবদলের আহবায়ক মো. খাইরুল আনাম বকুল, কৃষক দলের আহবায়ক মো. আয়ুব আলী, শ্রমিক দলের সভাপতি মো. শাহ আলম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, নাজিরুল ইসলাম তিতাস, কৃষক দলের সাবেক সভাপতি মো. রস্তম মিয়া, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. আব্দুস  ছাত্তার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইয়াহিয়া খান, তরুন দলের সভাপতি মো. মাসুদ রানা, যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মো. রাজু শিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর