ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রূপগঞ্জে রাজনৈতিক কোন্দলে গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৬:৩৯ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের জেরে একটি ওষুধের ফার্মেসিতে প্রতিপক্ষের লোকজনের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সুমন (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সুমনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনাটি ঘটে সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ‘মেসার্স রকি ফার্মেসি’তে। পুলিশ জানায়, ছাত্রদল নেতা রকি (লিডার মাসুদ পন্থী) ও যুবদল নেতা লেবু আরিফ (কাজী মনির পন্থী) এর মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সোমবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে রাত ১০টার দিকে যুবদল নেতা লেবু আরিফ তার সঙ্গে থাকা ৪-৫ জন সহযোগীসহ আগ্নেয়াস্ত্র নিয়ে রকির মালিকানাধীন ফার্মেসিতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।

 

এসময় ফার্মেসিতে থাকা গার্মেন্টস শ্রমিক সুমন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে আরও একজনের পরিচয় পাওয়া গেছে, তবে তিনি সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, “ঘটনার পরপরই এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর