ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোর জেলার উন্নয়ন ভাবনা শীর্ষক দিনব্যাপী কর্মশালা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৯:৫৬ পিএম

 

নাটোর প্রতিনিধি 

 

নাটোর জেলার উন্নয়ন ভাবনাশীর্ষক কর্মশালা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা

প্রশাসক আসমা শাহীন।

 


সভায় জেলার বিভিন্ন সমস্যা সম্ভননা নিয়ে বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, সদর উপজেলা নিবার্হী অফিসার আখতার জাহান সাথী, জেলা জামায়াতের আমির . অধ্যাপক মীর নুরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন,ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিমনাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শহীদুল হক সরকার, সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন, হালিম খান, আল মামুন মাহবুব হোসেন প্রমুখ। 

 


দিনব্যাপী কর্মশালায় জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। কর্মশালায় জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহন করা হয়েছে।



এই লক্ষ্যে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো, যাদুঘর স্থাপনসহ রাজবাড়ির উন্নয়ন, ইকো পার্ক স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ফ্লাইওয়ে নির্মাণ, যানজটমুক্ত পলিথিনমুক্ত শহর স্থাপন, পাইপ লাইনে গ্যাস সরবরাহ এবং সকল জলাধারে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। কর্মশালায় উপস্থাপিত প্রস্তাবনাসমূহকে পরিকল্পনা আকারে প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর