ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ইসরাইলি হামলায় ইরানে নিহত ৫৮৫ জন


  • আপলোড সময় : বুধবার ১৮ জুন, ২০২৫ সময় : ১:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে গত শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৫৮৫ জন নিহত হয়েছেন।ওয়াশিংটন ডিসি-ভিত্তিক গ্রুপ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। সংগঠনটি বলছে, ইসরাইলি হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১ হাজার ৩২৬ জন আহত হয়েছে।

 সংগঠনটি আরও জানিয়েছে, তারা নিহতদের মধ্যে মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা কর্মী বলে চিহ্নিত করেছে। ইরান ইসরাইলি সংঘাতে নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে না। সোমবার প্রকাশিত তাদের সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহত ১ হাজার ২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।

 

এর আগে ২০২২ সালে এই মানবাধিকার সংগঠনটি মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের সময় হতাহতের বিস্তারিত পরিসংখ্যানও দিয়েছিল।শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইরান ও ইসরাইলের পালটা-পালটি হামলা ভয়াবহ সংঘাতে রুপ নিয়েছে। উভয় দেশই একে অন্যকে লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে।  এতে দুদেশেরই বহু মানুষ হতাহত হয়েছেন।

 

এদিকে, বুধবার ইসরাইলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়। এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মের ‘ফাত্তাহ’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে।

 

 

আকাশজমিন/আরআর

 

 



এ সম্পর্কিত আরো খবর