ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৫:০৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে দিন যাবৎ অনশন করছে। বৃহস্পতিবার (১৯ জুন) এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ওই প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে। এরআগে গত মঙ্গলবার সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ির প্রেমিক আলাউদ্দিন এর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়।

জানা যায় উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ির শহিদুল ইসলাম এর ছেলে আলাউদ্দিন এর সাথে শাহজাদপুর এর আলোকদিয়ার গ্রামের জামাত আলীর মেয়ে শারমিন আক্তার এর দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক। মেয়েটির দাবি একাধিকবার হয়েছে শারিরীক সম্পর্ক।



বিষয়ে ভুক্তভোগী শারমিন আক্তার বলেন তার সাথে আলাউদ্দিন এর সাথে ফেজবুকের মাধ্যমে দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে, তবে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলেও তার কথা শুনছেন না আলাউদ্দিন। তাই বাধ্য হয়ে তার বাড়িতে উঠেছেন। মেয়েটি আরো জানান তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে। প্রেমিক আলাউদ্দিন বলেন তার সাথে মেয়েটির ফেজবুকে পরিচয় হয়।


তিনি ভালো গণিত বুঝতেন, তাই মেয়েটিকে ফেজবুকে ভিডিওতে নিয়মিত গণিত শেখাতেন। কথাবার্তার একপর্যায়ে মেয়েটি তাকে প্রেমের প্রস্তাব দেয়, তবে সে রাজি হয়নি বলে মেয়েটি তাকে বিভিন্নভাবে আত্মহত্যার হুমকি দেয়। ভয়ে আলাউদ্দিন তার সাথে নিয়মিত কথা বলেছেন এবং দেখাও করেছেন বলে দাবি করেন। তবে তিনি দাবি করেন মেয়েটিকে তিনি কখনোই ভালোবাসেনি।



দূর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর ইসলাম স্থানীয় ইউপি সদস্য এবাদ আলী বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বিষয়ে ইউপি সদস্য এবাদ আলী বলেন তিনি এবং ইউপি চেয়ারম্যান (প্যানেল) হাফিজুর ইসলাম মেয়েটির অনশনের কথা শুনে ঘটনাস্থলে যায় এবং স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে। তবে ছেলে পলাতক থাকায় মিমাংসা করতে পারেনি।
বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান বিষয়টি জেনেছি তবে কোন পক্ষই অভিযোগ দেয়নি।

 আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর