ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ভুয়া চিকিৎসককের ২০ হাজার টাকা জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম।


বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ২টার দিকে উপজেলার দেশীগ্রাম বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত চিকিৎসক শফিকুল ইসলাম তাড়াশ উপজেলার দেশীগ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে। তিনি দেশীগ্রাম বাজারের একটি ওষুধের দোকানে বসে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোঃ শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশীগ্রাম বাজারের একটি ওষুধের দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন। এ সময় মোঃ শফিকুল ইসলাম স্বীকার করেন যে তার  নিবন্ধন ও কোনো সনদ নেই। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করায় তাকে কারাদণ্ড দেওয়া হয়নি।


তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযান পরিচালনার সময় শফিকুল ইসলাম কোনো সনদ দেখাতে না পারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর