ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

গফরগাঁওয়ে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৭:৪২ পিএম

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ ড. মোছাম্মত নাছরিন আক্তার বানু।


এছাড়াও  অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশিক্ষক উম্মে হাবিবা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তাহমিনা খাতুন, গফরগাঁও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, সমবায় অফিসার উৎপল কুমার মন্ডল।



চলতি অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম আবদুল্লাহ-আল-মামুন।


উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মঞ্জু রানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাফাত জামান পনির। উৎপাদিত খাদ্যের গুনগত মান রক্ষা ও উত্তম কৃষি চর্চার লক্ষ্যে উপজেলার ৭০ জন কৃষক এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষকদের মাঝে বক্তব্য রাখেন মো. আবুল হাশেম, রেশমা আক্তার, শরিফুল ইসলাম, প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর