ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি ইসরায়েলের, অতঃপর আবার হামলা


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ৪:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, “বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে ১২৫ মিনিটব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) আইএএফের ৫০টিরও বেশি যুদ্ধবিমান অভিযানে অংশ নিয়েছিল। সেই অভিযানে ধ্বংস করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো। একই অভিযানে নিহত হয়েছেন ওই কমান্ডারও।

 

ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর অবস্থান কোথায়সে সম্পর্কে কিছু বলা হয়নি বিবৃতিতে। তেমনি নিহত ওই কমান্ডারের নাম-পরিচয়ও জানা যায়নি। তবে আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ওই কমান্ডার ধ্বংস হওয়া উৎক্ষেপণ কেন্দ্রগুলোর মধ্যে কোনো একটিতে ছিলেন এবংক্ষেপণাস্ত্র ছোড়ারপ্রস্তুতি নিচ্ছিলেন।

ইসরায়েলের গতরাতের অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি তেহরান, তবে আজ শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। সূত্র : আলজাজিরা

 

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর