ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

রূপগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঢাকা ওয়াসার গন্ধর্বপুর প্রকল্প অফিস ঘেরাও


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ১১:০৫ পিএম

স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

বিশুদ্ধ পানির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত ঢাকা ওয়াসার প্রকল্প অফিস ঘেরাও, মানববন্ধন, বিক্ষোভ ও ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের গন্ধর্বপুর এলাকা অবরোধ করে। গতকাল ২০জুন শুক্রবার বাদজুমা এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। মানববন্ধন পূর্বক গন্ধর্বপুর তালতলা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আশরাফুল আলম রাসেল।

সভায় বক্তব্য রাখেন গন্ধর্বপুর আটানী কেন্দ্র্রীয় মসজিদের সভাপতি শাহীন প্রধান, সাধারণ সম্পাদক মকবুল প্রধান, ব্যবসায়ী সগীর প্রধান, বিএনপি নেতা আলমগীর হোসেন ও রুকুনুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঢাকা এনভায়রণমেন্টালী সাসটেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পটি রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকায় স্থাপনের সময় ওয়াসা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করবেন মর্মে অঙ্গীকার করেছিলেন। ওয়াসা কর্তৃপক্ষ কবরস্থান ও মসজিদের জমি দখল, খাল-নালা ভরাটসহ পরিবেশবিরোধী কর্মকা-েও জড়িয়ে পড়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন মেঘনা নদী থেকে প্রায় ৬০ কোটি লিটার পানি পরিশোধন করে রাজধানী ঢাকায় সরবরাহ করা হয়। অথচ যাদের জমি নিয়ে প্রকল্প স্থাপন করা হয়েছে  তারা বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন।

  অবিলম্বে ক্ষতিগ্রস্থদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের গন্ধর্বপুর এলাকা অবরোধ করে রাখে। একপর্যায়ে পুলিশ ও সেনা সদস্যদের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর