ভৈরব সংবাদদাতা:
কিশোরগঞ্জের ভৈরবের কোদালকাটি নদীতে বন্ধুদের সঙ্গে ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ ২০জুন শুক্রবার সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা স্টীল ব্রিজ এলাকায় নদীতে এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসা ছাত্র হাফেজ জুম্মান (১৭) গোছামারা গ্রামের মো: আমান উল্লাহর পুত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুদের সাথে সকালে ফুটবল খেলতে যান। খেলা শেষে বাড়ি ফেরার পথে চার বন্ধু কোদালকাটি নদীর গোছামারা স্টীল ব্রিজের উপর থেকে গোসলের উদ্দেশ্যে প্রথমবার লাফ দিয়ে সাঁতরে পাড়ে আসেন এবং দ্বিতীয় বার ব্রীজ থেকে লাফ দিয়ে হাফেজ জুম্মান পানিতে তলিয়ে যেতে থাকে। এসময় অন্য বন্ধুরা হাফেজ জুম্মানকে তীরে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনা বন্ধুরা বাড়িতে
এসে বলার পর তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে
এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ হাফেজ জুম্মানের মরদেহ উদ্ধার করেন। এসময় কয়েক হাজার
উৎসুক নারী পুরুষ ঘটনাস্থলে এসে ভীরজমান। হাফেজ জুম্মানের মৃত্যুতে এলাকাবাসী, মাদ্রাসার
সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ
বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: তোফাজ্জল হোসেন বলেন, গোসল করার
জন্য স্টিল ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে
ডুবুরি দল খোঁজাখুঁজির ৩০ মিনিটের মধ্যে জুম্মান নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করেন
বলে নিশ্চিত করেন।
আকাশজমিন/আরআর